Header Ads

Header ADS

হাটহাজারী মাদ্রাসা পরিচালনা করবেন তিন সদস্য বিশিষ্ট কমিটি, বাবুনগরী শিক্ষা পরিচালক

হাটহাজারী মাদ্রাসা পরিচালনা করবেন তিন সদস্য বিশিষ্ট কমিটি

বাংলাদেশ: হাটহাজারী মাদ্রাসা এখন থেকে চলবে তিন সদস্যের যৌথ নেতৃত্বে। একক পরিচালনা পদ্ধতি বাতিল করে নতুন এ পদ্ধতিতে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শরা বৈঠকে। এহতিমামি পদ্ধতিতে নয় তিনজন বিশিষ্ট একটি মজলিসে এদারী (পরিচালনা কমিটি)’র মাধ্যমে পরিচালিত হবে হাটহাজারী মাদ্রাসা। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এ সিদ্ধান্তের কথা জানা গেছে।

শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হাটহাজারী মাদরাসার শূরা বৈঠকে গৃহিত সিদ্ধান্তসমূহ হচ্ছে-

এক. তিন সদস্য বিশিষ্ট একটি মজলিসে এদারী (পরিচালনা কমিটি) মাদ্রাসা পরিচালনা করবে। এ জন্য তিন সদস্যের কমিটি করা হয়েছে।

এই পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মুফতিয়ে আজম বাংলাদেশ আল্লামা
মুফতী আব্দুস সালাম চাটগামী, আল্লামা শেখ আহমদ
ও আল্লামা ইয়াহইয়া।

দুই. মাদরাসা শিক্ষা পরিচালক ও শায়খুল হাদীস হিসেবে দায়িত্ব পালন করবেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

তিন. সহকারী শিক্ষাসচিবের দায়িত্ব পেয়েছেন আল্লামা হাফেজ শোয়াইব।

সিদ্ধান্ত অনুযায়ী সমানাধিকারের ভিত্তিতে পরামর্শক্রমে নবগঠিত পরিচালনা কমিটি মাদরাসা পরিচালনা কাজের আঞ্জাম দিবেন। তাদের সকলের পরামর্শে মাদ্রাসা পরিচালনা হবে একক সিদ্ধান্তে নয়।

এদিকে হাটহাজারী মাদ্রাসা থেকে নতুন শূরা সদস্য হিসেবে শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী ও আল্লামা শেখ আহমদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার আছরের নামাজের পর হাটহাজারী মাদ্রাসার সূরা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। হেফাজতের আমীরের পদের বিষয়ে বৈঠকে কোন সিদ্ধান্ত হয়নি।
মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে নিযুক্ত ওই তিন সদস্য বিশিষ্ট কমিটি মাদ্রাসার সকল কাজের সমস্যা সমাধান করবেন এবং সকলের সমান অধিকার থাকবে। কেউ এককভাবে কোন সিদ্ধান্ত নিতে পারবেন না।

মাদ্রাসায় ছাত্র বিক্ষোভের সময় শিক্ষকদের রুম ভাঙচুর ও লুটপাটের বিষয়ে আল্লামা শেখ আহমদ, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা ওমর, মাওলানা ইয়াহিয়া মাহমুদ, মুফতি জসিম উদ্দিনকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয় বৈঠকে। এছাড়া আন্দোলন চলাকালীন শূরার বৈঠকে আনাস ও নূরুল ইসলাম জাদীদের বহিষ্কারসহ যেসব সিদ্ধান্ত হয়েছিল তাও বহাল রাখা হয়েছে।

সূরা কমিটিতে এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে হাটহাজারী মাদ্রাসায় নিয়মতান্ত্রিক পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য মাদ্রাসা খুলে দেয়ার সরকারের প্রতি আহ্বান জানানোর সিদ্ধান্ত হয়েছে। হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ চিন্তা করে বাংলাদেশ কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী বন্ধের ঘোষণা অতিসত্ত্বর প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়। শূরা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন- আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফি, আল্লামা নূরুল ইসলাম জিহাদী হাফি, আল্লামা নোমান ফয়েজী হাফি, মাওলানা সালাউদ্দীন নানূপুরী হাফি, মাওলানা সুহাইব সাহেব হাফি, মাওলানা ওমর ফারুক হাফিসহ জামিয়ার সিনিয়র শিক্ষকবৃন্দ।

No comments

Theme images by Radius Images. Powered by Blogger.