Header Ads

Header ADS

মাধবপুরে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

মাধবপুরে  হাওরে গরু চড়াতে গিয়ে  লালু মিয়া (৩৯)  নামে এক গরু ব্যবসায়ী বজ্রপাতে নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর হাওরে এ ঘটনা ঘটে। লালু মিয়া আন্দিউড়া গ্রামের অলি ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, লালু মিয়া একজন গরু ব্যবসায়ী। শনিবার সকালে পার্শ্ববর্তী হাওরে গরু চরাতে যায় সে। এসময় বৃষ্টি ও বজ্রপাত  হলে  লালু মিয়া বজ্রাঘাতে গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অদিতি রায় লালু মিয়াকে মৃত ঘোষণা করেন। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচ এম ইশতাক মামুন এর সত্যতা নিশ্চত করেছেন।
Theme images by Radius Images. Powered by Blogger.