Header Ads

Header ADS

দানের গুরুত্ব - ( ৩০ পারা, সূরা:- আন নাবা )

আল্লাহ তা’আলা জমিন সৃষ্টি করলেন, কিন্তু তা ভীষণভাবে কাপঁছিল । অত:পর জমিনের উপর পাহাড়কে স্থাপন করা হলো । এতে জমিন স্থির হয়ে গেল । ফেরেশতাগন আরজ করলেন- হে আমার রব ! পাহাড় থেকে ভারি শক্ত আর কোনো বস্তু কি সৃষ্টি করেছেন ? উত্তর দিলেন, নিশ্চয় তা হলো লৌহ ।

তারপর তারা আবার প্রশ্ন করলেন , হে আমাদের রব ! লৌহ থেকে মারাত্নক কি কোন বস্তু সৃষ্টি করেছেন ? উত্তর দিলেন, নিশ্চয় তা হলো আগুন । ফেরেশতাগন পুনরায় প্রশ্ন করলেন, হে আমাদের রব ! আগুন থেকে অধিকতর মারাত্নক কোনো বস্তু কি সৃষ্টি করেছেন ? উত্তর করলেন, তা হলো পানি । আবার প্রশ্ন হলো যে, হে আমাদের রব, পানি থেকে মারাত্নক কোনো জিনিস সৃষ্টি করেছেন ? আল্লাহ বলেন হ্যাঁ- বাতাস । তারপর প্রশ্ন হলো বাতাস হতে তীব্রতর কোনো বস্তু কি সৃষ্টি করেছেন ? উত্তরে বললেন, বনী আদম যারা ডান হাতে এমনভাবে দান করবে যে, বাম হাতে তা জানবে না ।
এই হাদীসটির উপর ভিত্তি করে সকল দার্শনিকগণ ঐকমেত্য পৌছেছেন যে, জমিন সৃষ্টির পরই পাহারের সৃষ্টি হয়েছে ।
Theme images by Radius Images. Powered by Blogger.