বিনা উপসর্গে সিলেট বিভাগের হবিগঞ্জে আক্রান্তের সংখ্যা বেশি, অনেক এলাকা লকডাউন
হবিগঞ্জ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জন। এদের মধ্যে রয়েছেন একজন চিকিৎসক এবং দুইজন নার্সও।প্রাপ্ত তথ্য পর্যবেক্ষণে দেখা গেছে সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হবিগঞ্জ জেলায়।গতকাল মঙ্গলবার আসা নমুনার রিপোর্টে করোনা পজেটিভ দুইজনের একজন আজমিরীগঞ্জের বাসিন্দা এবং অপরজন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স। এর আগে গত সোমবার সিলেট থেকে আসা রিপোর্টে আরো ১০ জনের করোনা পজেটিভ ধরা পড়ে। যাদের মধ্যে একজন লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং অপরজন একই হাসপাতালের নার্স। এর আগে নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে ফেরত আসা এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায়। তিনি পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা এবং পেশায় গাড়ি চালক। নারায়নগঞ্জ থেকে যাত্রী নিয়ে আসলে পুলিশ তাকে আটক করে হাসপাতালে নিয়ে আসে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার গোগাউড়া গ্রামে যে ব্যক্তি আক্রান্ত হয়েছেন তার বয়স ৬৪। তার মেয়ে কয়েকদিন পূর্বে নারায়নগঞ্জ থেকে আসে এবং তার নমুনা পরীক্ষায় নেগেটিভ হয়েছে।
লাখাই উপজেলার নারায়নগঞ্জ থেকে ফেরত এক ব্যক্তির চিকিৎসা করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ড. সৈয়দ আদনান আরেফিন ও নার্স নাজমিন নাহারসহ দুইজন। উপজেলার বহরমপুর গ্রামের করোনায় আক্রান্ত বাবুল মিয়াও নারায়নগঞ্জ ফেরত ।
বানিয়াচং উপজেলার যে তিনজন আক্রান্ত হয়েছে তারা কুমিল্লা থেকে এসেছিলেন। এদেরকে কোয়ারেন্টিনে রাখায় তারা কারও সাথে মেলামেশা করতে পারেননি বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, সিলেট বিভাগে সর্বমোট ২০ আক্রান্তের ১৩ জনই হবিগঞ্জের হওয়ায় উদ্বেগ শুরু হয়েছে জেলাজুড়ে। আক্রান্তদের পরিবারের সদস্যদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন, খাবার নিশ্চিত এবং তাদের মনোবল শক্ত রাখার বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন সচেতন মহল। তবে ইতোমধ্যে আজমিরীগঞ্জে আক্রান্ত নারীর পরিবারের ৫ সদস্যকে নিয়ে আসা হয়েছে হবিগঞ্জ আড়াইশ’ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।
হবিগঞ্জ জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ১৭, ১৮ ও ১৯ এপ্রিল যাদের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছিল তাদের ১৩ জনের রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। এদের বয়স ২২ থেকে ৬৪ এর মধ্যে। আক্রান্তদের মধ্যে ও লাখাই উপজেলার ৪ জন, বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার ৩ জন করে ৬ জন, এবং বাহুবল ও চুনারুঘাট উপজেলায় একজন করে দুইজন রয়েছেন। বাকী একজন পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল জানান, ঢাকা ও নারায়নগঞ্জ ফেরত রোগীরাই আক্রান্ত বেশী। তারা সবাই হোম কোয়ারেন্টিনে ছিলেন। সনাক্ত হওয়ার পর গতকাল মঙ্গলবার ১০ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানকার স্বাস্থ্যকর্মীদের রাখা হয়েছে। হবিগঞ্জে যে ১০ জন রোগী পাওয়া গেছে তাদের পূর্ব কোন লক্ষণ ছিল না।
তিনি আরো জানান, হবিগঞ্জে আক্রান্ত ছাড়াও আইসোলেশনে আছে ১৩ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সংখ্যা ৭৪ জন এবং হোম কোয়ারেন্টিনে থাকার সংখ্যা ১ হাজার ২৮০ জন।
অন্যদিকে, হবিগঞ্জে হঠাৎ করে এক সাথে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলার বিভিন্ন এলাকাকে লকডাউন ঘোষণা করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংকালে তিনি এই ঘোষণা দেন।
জেলা প্রশাসক যে সকল এলাকাকে লক ডাউন ঘোষণা করেছেন সেগুলো হল, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন, বানিয়াচং উপজেলার দক্ষিণ র্প্বূ ও উত্তরপূর্ব ইউনিয়ন। এ ছাড়াও চুনারুঘাট ও বাহুবলের করোনা আক্রান্ত রোগীর বাড়ী লক ডাউন ঘোষণা করা হয়েছে।