Header Ads

Header ADS

এই প্রথম মাধবপুরে করোনা রোগী সনাক্ত হল

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এই প্রথম একজন কোভিড-১৯ পজিটিভ রোগী সনাক্ত হয়েছে। তিনি একজন মধ্য বয়সী দরিদ্র পরিবারের নারী। উপজেলার ঘিলাতলী গ্রামের বাসিন্দা জ্বর কাশি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে বাড়ী চলে যান। গত ২০ তারিখ তার নমুনা পরীক্ষার জন্য সিলেট পাঠানো হয় । বুধবার রাত পৌনে ১২ টায় তার রিপোর্টে করোনা পজিটিভ আসে।


মাধবপুর স্বাস্হ্য বিভাগ ও প্রশাসনের লোকজন রিপোর্ট পজেটিভ আসার পর পর ই করোনা আক্রান্ত নারী কে বাড়ি থেকে উদ্বার করে হবিগঞ্জ সদর হাসপালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রশাসন করোনা আক্রান্ত নারীর বাড়ি টি লকডাউন করেছে। প্রথম করোনা রোগী আক্রান্তের খবরে এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে।


মাধবপুর উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ ইশতাক মামুন জানান ওই নারীর শরীরে তেমন উপসর্গ ছিল না। সামান্য জ্বল ছিল চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। তার নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার রাত পৌনে ১২ টার দিকে ওই নারীর রিপোর্ট পজেটিভ ধরা পড়ে।


রিপোর্ট পাওয়ার পর পরই তাকে বাড়ি থেকে উদ্বার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। স্বাস্হ্য কর্মকর্তা জানান এপর্যন্ত ৪৭জনের করোনা পরীক্ষা করানো হয়।মাধবপুর উপজেলায় এই প্রথম এ নারী করোনা রোগী সনাক্ত হয়। প্রশাসন ওই গ্রামের কয়েক টি বাড়ি লকডাউন করেছে। মাধবপুর থানার অফিসার ইনর্চাজ মোঃ ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
Theme images by Radius Images. Powered by Blogger.