Header Ads

Header ADS

কিয়ামতের দিন দোজখকে কোথা থেকে আনা হবে? - ১৪তম পারা, সূরা: আন-নাহল

হযরত ইবনে জারীর তার তাফসীরে হযরত মু’আয (রা:) এর সূত্রে লিখেছেন, প্রিয়নবী (সা:) কে জিজ্ঞাসা করা হয় কিয়ামতের দিন দোজখকে কোথা থেকে আনা হবে ? 
তিনি ইরশাদ করেন, জমিনের সপ্তম স্তর থেকে। তার এক হাজার লাগাম হবে, প্রত্যেক লাগামকে সত্তর হাজার ফেরেশতা ধরে টানবে। দোজখ যখন মানুষ থেকে এক হাজার বছরের দূরত্বে থাকবে, তখন সে একটি নি:শ্বাস ফেলবে, যার কারনে প্রত্যেক নৈকট্য-ধন্য ফেরেশতা এবং প্রত্যেক নবী-রাসূলগন পর্যন্ত মাটিতে বসে পড়বেন এবং আরজ করবেন, হে আমার মালিক ! আমাকে রক্ষা করুন।
তাফসীরে জালালাইন (৩য় খন্ড), ১৪তম পারা, সূরা: আন-নাহল, পৃষ্ঠা: ৫৩৫ ।
Theme images by Radius Images. Powered by Blogger.