Header Ads

Header ADS

কিডনি রোগের লক্ষণ ও করণীয় কি

কিডনি রোগের লক্ষণ ও করণীয় কি

স্বাস্থ্যবার্তা: কিডনির কাজ হচ্ছে শরীর থেকে টক্সিন বা বর্জ্য বের করে দেয়া। কিডনীকে বলা হয় প্রাকৃতিক ছাকনি। আর সেটাই যদি ঠিকঠাক কাজ না করে তাহলে মুশকিল। ছাকনির মতো কাজ করা এই কিডনি দেহের ভারসাম্য বজায় রাখে। তাতে গোলামাল হলেই হতে পারে অনেক সমস্যা।

কয়েকটি শারীরিক অসুবিধা কিডনির গোলমালের জন্যই হয়। যেমন, সারাদিনে খুব প্রস্রাব হওয়া, ত্বকে র‌্যাস হওয়া, গরমেও কম ঘাম হওয়া ইত্যাদি।

নিচের পাঁচটি লক্ষণের কোনো একটি যদি থাকে তাহলে বুঝবেন আপনার কিডনিতে সমস্যা হচ্ছে। দ্রুত চিকিৎসকের কাছে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।

১. মূত্রের সমস্যা: কিডনি বিকল হলে প্রস্রাব করতে সমস্যা হয়। প্রস্রাবের সময় চাপও বোধ হয়। যদি অনেকক্ষণ ছাড়া ছাড়া প্রস্রাব হয় এবং প্রসাবের রঙ গাঢ় হয় বা যদি অস্বাভাবিক পরিমাণে প্রসাব হতে থাকে বা খুব ঘন ঘন ফ্যাকাশে রঙের প্রস্রাব হয়, ধরে নেয়া যায় কিডনি ঠিকমতো কাজ করছে না। রাতে ঘুমের সময় বারবার প্রস্রাব করতে ওঠাও, কিডনির সমস্যার লক্ষণ।

২. ত্বকে ফুসকুড়ি বা র‌্যাশ: শরীরে যখন অতিমাত্রায় টক্সিন জমে অথচ কিডনি কাজ করতে পারে না, ত্বকে তখন ফুসকুড়ি বেরোয়। অন্যান্য চর্মরোগও দেখা যায়।

৩. ক্লান্তি চেপে বসবে: সুস্থ কিডনি থেকে ইপিও (এরিথ্রোপোয়েটিন) হরমোন নিঃসৃত হয়। এই হরমোন অক্সিজেন বহন করতে আরবিসি বা লোহিত রক্তকণিকাকে সাহায্য করে। কিডনি ফেলিওরে এই হরমোন নিঃসরণ কমে যাওয়ায় আরবিসিতে তার প্রভাব পড়ে। অল্প পরিশ্রমই ক্লান্ত করে দেয়। মস্তিষ্ক ও পেশীকেও প্রভাবিত করে। রক্তাল্পতারও একই লক্ষণ।

৪. শ্বাসকষ্ট: কিডনির সমস্যার একটা কমন লক্ষণ। আরবিসি কমে যাওয়ার কারণে শরীরে অক্সিজেনের ঘাটতি হয়। এর ফলে শরীরে, বিশেষত ফুসফুসে টক্সিন জমতে থাকে।

৫. মাথা ঘোরা ও মনোনিবেশ করতে সমস্যা: শরীরে অক্সিজেনের ঘাটতি দুটি কারণে হতে পারে। অ্যানিমিয়া বা রক্তাল্পতা নয়তো কিডনি ফেলিওর। মস্তিষ্কে অক্সিজেনের জোগান কমে যাওয়ার কারণেই একাগ্রতা কমে যায়। স্মৃতিশক্তি হ্রাস পাওয়াও অস্বাভাবিক নয়। মাঝেমধ্যে মাথাও ঘুরবে।

এ ছাড়া আরো কিছু লক্ষণ রয়েছে যা থেকে কিডনী রোগের উপস্থিতি বুঝা যায়।

কী কারণে কিডনি রোগ হয়

কিডনি রোগের জন্য সুনির্দিষ্ট কারণ বলা বেশ কঠিন। তবে নিম্নোক্ত কারণে কিডনি রোগ হওয়ার আশংকা অনেক বেশি—

* বারবার মূত্রনালির সংক্রমণ

* কিডনিতে প্রদাহ

* বংশগত বা পূর্ব পুরুষ কারো এ রোগ থাকা

* বিভিন্ন ধরনের ওষুধের/কেমিক্যালের পার্শপ্রতিক্রিয়া

* শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় সমস্যা

* অনিয়ন্ত্রিত/অকর্মণ্য জীবনযাপন

* ধূমপান/এলকোহল সেবন

* ডায়াবেটিস

* উচ্চরক্তচাপ প্রভৃতি।

কিডনি রোগ থেকে বাঁচার উপায়

* দিনে পরিমিত বিশুদ্ধ পানি পান করতে হবে। দিনে ৮ থেকে ১২ গ্লাস।

* রক্তচাপ/ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত চেক করা।

* নিয়মিত রক্তে ক্রিয়েটিনিন ও কোলেস্টেরলের মাত্রা চেক করা।

* নিয়ম মেনে ব্যায়াম করা অথবা শারীরিক পরিশ্রম করা।

* দীর্ঘক্ষণ প্রস্রাব আটকিয়ে না রাখা।

* পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা।

* ধূমপান/এলকোহল ও নেশাদ্রব্য বর্জন করা।

* স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া।

* ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করা

* নিয়মিত ডাক্তারের পরামর্শ গ্রহণ করা।

* কিডনি রোগ সম্পর্কে জানা ও সচেতন হওয়া প্রয়োজন।



No comments

Theme images by Radius Images. Powered by Blogger.