লেবুর রসে বিদায় করুন কিডনি পাথর!

স্বাস্থ্যবার্তা: পাতিলেবুর রস আর এক গ্লাস পানি। এই দুটি জিনিস একসঙ্গে মিশিয়ে পান করলেই মুক্তি পেতে পারেন কিডনি পাথরের মতো জটিল রোগ থেকে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
শুধু কিডনি পাথর থেকেই মুক্তি মিলবে এমন নয়। পাতিলেবুর রস আর এক গ্লাস পানি পারে আপনাকে-আমাকে আরো অনেক রোগ থেকে মুক্তি দিতে।
বাঙালির রান্নাঘরেই থাকে পাতিলেবু। কিন্তু এর উপকারিতা সম্পর্কে ক’জনই বা অবহিত? জানেন কি, খালি পেটে প্রতিদিন সকালে এক গ্লাস পানিতে আধখানা পাতিলেবুর রস মিশিয়ে পান করলে মুক্তি পেতে পারেন অনেকগুলো সমস্যা থেকে। বিশেষ করে কিডনির পাথর।
কিডনিতে পাথরের সমস্যা নারী-পুরুষ উভয়ের হতে পারে। কিডনিতে পাথর হলে প্রস্রাবে জ্বালাপোড়া, পেটব্যথা ও বমির সমস্যা হতে পারে।
কিডনি মানবদেহের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। কিডনি ছাড়া একজন মানুষের অস্তিত্ব কল্পনা করাই যায় না। কিডনি মানবদেহের ক্ষতিকর বিষাক্ত পদার্থ ছেঁকে বের করে দেয়। এছাড়া দেহের পানি, কেমিকেল ও ধাতুর সমতা ঠিক রাখে এই অঙ্গ।
সম্প্রতি কিডনির পাথরের সমস্যা বেড়েই চলছে। অনেকেরই কিডনিতেই পাথর ধরা পড়ছে ও একটি পাথর একাধিক পাথরের উৎপাদন করছে। একটি থেকে এই একাধিক পাথর সারা পেটে ছড়িয়ে পড়ছে। পাথরগুলো দেখতে অনেকটা ধূসর রঙের। দেখলে সাধারণ পাথরের মতো মনে হয়।
কিডনিতে পাথর হলে কিডনি আস্তে আস্তে তার কার্যকারিতা হারায়। পেটে প্রচণ্ড ব্যথা হতে থাকে। সাধারণ কিডনিতে পাথর হলে তা অস্ত্রোপচারের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়া হয়।
কিডনি পাথর ৪ রকমের হয়ে থাকে। এক ধরনের কিডনির পাথর বংশানুক্রমে হয়। অন্য ৩ রকমের কিডনি পাথর ৮০ শতাংশ ক্যালসিয়ামভিত্তিক। পরিবারের কারও কিডনিতে পাথর হয়ে থাকলে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দীর্ঘদিন কিডনির রোগ থাকলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, পাতিলেবুর রসে থাকে সাইট্রিক এসিড। এটা ক্যালসিয়ামজাত পাথরগুলিকে তৈরি হতে দেয় না। এ ছাড়াও বড় আকারের পাথরগুলিকে সাইট্রিক এসিড ছোট টুকরোতে ভেঙে দিতে পারে। যাতে সেগুলি সহজেই সরু মূত্রনালি দিয়ে বেরিয়ে যেতে পারে এবং ব্যথা কমায়।
শুধু কিডনিই নয়। পাতিলেবুর রসে রয়েছে আরও নানা গুণ। দেহের শক্তি বাড়ায় পাতিলেবুর রস। ঘন ঘন সর্দি-কাশিতে উপকারী। এক গ্লাস পানিতে আধখানা পাতিলেবুর রস গুলে এক চামচ মধু মিশিয়ে খেলে বন্ধ নাক থেকে মুক্তি মেলে। কোষ্ঠকাঠিন্য দূর করে। ওজন কমায়। দাঁতব্যথা কমায়। ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধ করে। চোখ ভাল রাখে। ত্বক পরিষ্কার রাখে। লিভার পরিষ্কার রাখে।
No comments