সিলেটে ভূমিকম্প!
হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট।
রোববার (২১ জুন) বিকেল ৪টা ৪৯ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১।
ইউএসজিএস ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল পার্শ্ববর্তী দেশ ভারতের মিজোরাম এলাকায়। এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।
সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেছেন, সিলেটের আশপাশের এলাকায়, কক্সবাজার এবং ভারতের মিজোরাম, গোয়াহাটি, হাইলাকান্দিতে মৃদু কম্পন অনুভুত হয়।
ভূমিকম্প অনুভূত হলে অনেকে আতঙ্কে বাসা থেকে বেরিয়ে আসেন। তবে এতে এখন পর্যন্ত ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র - দিনরাত নিউজ

No comments