Header Ads

Header ADS

ষষ্ঠ দফায় সরকারি ছুটি বাড়লো ১৬ মে পর্যন্ত

করোনা ঝুঁকি এড়াতে আরেক দফা বাড়লো সরকারি  ছুটি। সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৬ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। শনিবার (২ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান।
সংগৃহীত ছবি
মন্ত্রী বলেন, তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটির প্রস্তাব পাঠিয়েছেন। তাঁরা অবশ্য ১৫ মে পর্যন্ত প্রস্তাব করেছেন। তবে পরদিন শনিবার এমনিতেই সাপ্তাহিক ছুটি। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে আগামীকাল রোববার বা পরদিন সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। এরপর চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল।
তথ্যসূত্র - দেশের সংবাদ

No comments

Theme images by Radius Images. Powered by Blogger.