Header Ads

Header ADS

করোনার ছোবলে প্রাণ গেল হবিগঞ্জে এক শিশু

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত স্থান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনায় আক্রান্ত ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সংগৃহীত ছবি
 শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে শিশুটির মৃত্যু হয়। শিশুটির বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। সে চুনারুঘাটের চন্ডিছড়া চা বাগানের শ্রমিকের সন্তান।সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু দেব বিষয়টি নিশ্চিত করে বলেন শনিবার সন্ধ্যার কিছু আগে শিশুটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এসে করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
তিনি আরও জানান, পাঁচ বছরের এ শিশুটি দীর্ঘদিন থেকে লিভারের সমস্যায় ভুগছিল। এ সমস্যা নিয়ে তার পরিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ওইসব হাসপাতাল থেকে শিশুটি করোনা আক্রান্ত হতে পারে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। 

No comments

Theme images by Radius Images. Powered by Blogger.