Header Ads

Header ADS

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৪১ জন, মৃত্যু ৮

করোনাভাইরাসের সংক্রমণে দেশে নতুন করে আরও রেকর্ড ৬৪১ জন আক্রান্ত হয়েছেন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এছাড়া নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।
সংগৃহীত ছবি - অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
বুধবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও চার হাজার ৯৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ হাজার ৭০১টি। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরও ৬৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১০৩ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ৮ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩ জনে।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

No comments

Theme images by Radius Images. Powered by Blogger.